এই ঘাসের মত জীবন আমার । Ei Ghasher Moto Jibon Amar
এই ঘাসের মত জীবন আমার
আজ আছি তো কাল নেই
এই ফুলের মত ভূষণ আমার
আজ আছি তো কাল নেই
প্রভু তোমার দয়ায় অনন্ত কাল
বেঁচে রব জীবনে
হব সুখী তোমার আরাধনায়
স্বর্গীয় ভূষণে
যায় দিন চলে যায় ভাবি বসে নিরালায়
মাটির দেহ যাবে চলে ছোট্ট এক ঠিকানায় ।
কেন মিছে করি ভয়, নাই কোন সংশয়
থাকে যদি নতুন জীবন , থাকব নতুন ঠিকানায়
সেথায় তোমার দয়ায় অনন্ত কাল
বেঁচে রব জীবনে ।
Comments
Post a Comment