এলো বড় দিন ভাইরে এলো বড় দিন । Elo boro din
এলো বড় দিন ভাইরে এলো বড় দিন
মনের আনন্দে তোরা বাজা মন বীণ
দুতেরা আকাশে গায় শান্তি প্রীতি এ ধরায়
কলুষ কালিমা যত হলরে বিলীন ।
মনের আনন্দে তোরা বাজা মন বীণ ।।
উঠল রে সুর কিবা মধুর বিশ্ব বীণায়
নয়ন ভোরে দেখবো তারে বেথেল গোশালায় ।
মুখেতে মধুর হাসি ঝরে গো সুধা রাশি
প্রনাম করিছে কত নবীন ও প্রবীণ ।
মনের আনন্দে তোরা বাজা মন বীণ ।।
Comments
Post a Comment