আর কি কারেও ভয় করিব । Er Ki Kareo Voy Koribo
আর কি কারেও ভয় করিব ,
ঐ ক্রুশে হত প্রভু যীশুর পদতলে পড়ে রব ।
১ । মনের মত পেয়েছি ধন , আর কি সে ধন ছেড়ে দিব ,
ঐ ধন যতনে হৃদয়ে রাখি , যতনে সদা পূজিব ।
২। যীশু আমার সুখের সুখী , যীশু আমার দুঃখের দুখী
ও ভাই হেন বন্ধু নাহি দেখি , তারে কভু না ভুলিব ।
৩। আপনার উপর নির্ভর করি , অচেতন নাহি রব
চল প্রাণ বাঁচাতে কালভেরীতে , সদানন্দে আমি রব ।
৪। যীশু মম সেনাপতি তারই আড়ালে থাকিব
কি ভয় দেখাস ওরে শয়তান , ( তােরে ) রণে রণে হারাইব ।

Comments
Post a Comment