গেৎশিমানী বনে , নিকুঞ্জ - কাননে । Gethshimani Bone Nikunjo Kanone

গেৎশিমানী বনে , নিকুঞ্জ - কাননে , প্রভু কি কারণে 
বসেছ একাকী , 
কিসের লাগিয়ে , নগর ত্যজিয়ে , এখানে আসিয়ে 
মুদিয়াছ আঁখি ? 

তিক্ত পানপাত্র , দেখি তব গাত্র , শিহরয়ে সত্য , 
ওহে ত্রাণপতি 
তাহারি কারণ , হয়ে ক্ষুন্ন মন , আসিয়া বিজন 
ভাবিতেছ নাকি ? 

মম পাপ তরে , নিজ কলেবরে , এত কষ্ট ধরে 
করিছে ক্রন্দন । 
আহা নাথ মম , মম পাপ ক্ষম , আমি তােমা সম 
কেহ নাহি দেখি । 

ওহে পাপহরি , তব দুঃখ স্মরি , চক্ষে বহে বারি 
সম্বরিতে নারি 
অভাজন আমি , দয়া কর স্বামী , মম ভ্রাতা তুমি , 
তব পদে থাকি ।


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen