ঘেরিয়া স্বর্গ সিংহাসন । Gheriya Sorgo Shinghason
ঘেরিয়া স্বর্গ সিংহাসন
সানন্দে সকল দূতে গায়
গাই আমরাও মধুর সংকীৰ্ত্তন
তৎসঙ্গে মিলি একতায় ।
ধুয়া- গৌরব , গৌরব আইস গাই
যীশুর গৌরব সবর্বদাই
হােশান্না ! হােশান্না !
হােশান্না যীশুর গৌরব হােক !
সুরবে অযুত রসনায়
গাহিছে তারা সবর্বক্ষণ ;
আনন্দে হৃদয় উথলয়
এস গাই আমরাও আজীবন ।
সুসম্মান প্রাপ্তির যােগ্য হন
ঐ যীশু ঈশ - শিশু মেষ
যেহেতু করেন প্রাণ অর্পণ
তাই গাহে তারা সবিশেষ ।
সেই হত মেষ সম্মানভাজন
সবে এস , তদুত্তরে গাই ,
তাহার ক্রুশ মৃত্যুর কারণ
সকলে পাপের ক্ষমা পাই ।
ক্ষমতা , প্রতাপ ও সম্মান ,
তা ’ প্রভু যীশুর চিরন্তন ;
সব করুক তাহার প্রশংসা গান
সবর্বত্রে ভবের সৰ্ব্বজন ।
Comments
Post a Comment