হিমেল হিমেল হাওয়ায় হাওয়ায় | Himel Himel Haway Haway
হিমেল হিমেল হাওয়ায় হাওয়ায়
মনে মনে গেয়ে যায়
ঝুম ঝুম ঝুম বাজে নূপুর
মনটা যে নেচে যায় ।।
মিঠে বাতাস যায়রে বয়ে
পূব আকাশে উঁকি দেয়
রবির আলোয় সবার মনে
একই কথা বলে যায় (২)
এলো শিশু যীশু এলো (২)
গাঁদা ফুলের রং এ মন
সাজাই গোশালা ও মন সাজাই গোশালা ।।
রেখনা মনটা তোমার
দুঃখ ভরা বেদনায়
হাসি গানে মন মাতিয়ে
ভরিয়ে দাও এই ধরায় (২)
এলো শিশু যীশু এলো গোশালায় ।।
বনফুলের পাপড়ি দোলে
দোল দোল দোল দোলনায়
তাক ধিনা ধিন মাদল বাজে
প্রজাপতি উড়ে যায়
এলো শিশু যীশু এলো (২)
গাঁদা ফুলের রং এ মন
সাজাই গোশালা ও মন সাজাই গোশালা ।।
Comments
Post a Comment