হােশান্না হােশান্না ঐ এলেন শান্তিরাজ । Hosanna Hosanna elen santi raj
হােশান্না হােশান্না ঐ এলেন শান্তিরাজ
ধন্য , তিনি ধন্য , পথ খুল যীশুর জন্য ,
নিজ রাজ্য লইবেন আজ ।
১। যিরুশালেমের দিকে যায় গাধায় চড়িয়ে কে ?
লােক কত আগে পিছে ধায় কি বলে পথিকে ?
২। অপূর্ব সাজে সাজিয়ে , শ্ৰীযীশুর সৈনিক যায় ,
নিজ বস্তু পথে পাতিয়ে খেজুর পাতা উড়ায় ।
৩। হে সিয়ােন - কন্যে পূরিবে আজ শাস্ত্রের এই বচন ,
ঐ দীনবেশে হবে তােমার রাজার আগমন ।
৪। নগরে শােভে সন্ধ্যালােক ও চূড়া স্বর্ণময় ।
রব শুনি ছাদে উঠে লােক— অপেক্ষা করি রয় ।
৫। ত্রাণেশের কিন্তু মন নিরাশ , গ্রহিবে কি আমায় ?
কি সত্যের পক্ষে এই উল্লাস না জগৎ রাজ্য চায় ।
৬। অমায়িক শিশুগণের ভাবনাথ হেরি মন্দিরে ,
করিলেন স্তবে প্রীতিলাভ — তাই মনে রাখরে
Comments
Post a Comment