হৃদয় জ্বালাও যীশু তব অনলে । Hridoy Jalao Jishu Tobo Onole
হৃদয় জ্বালাও যীশু তব অনলে ,
জ্বালাও জ্বালাও প্রাণ দগ্ধ কর এ প্রাণ ।
পাপ তৃণ কুটা সব নাশ সমূলে ।
১। ভগ্ন কর হৃদয় , চূর্ণ কর আমায় ,
ধবংস কর হে দয়াময় ,
ফুকারি তব অনলে হৃদয়ের অন্তস্থলে
প্রবেশ কর হে যীশু , তব প্রেম বলে ।
২। অগ্নিময় দেহ ধ্যান , অগ্নিময় বাক্য জ্ঞান ,
অগ্নিময় হউক আমার প্রাণ ,
এসে অগ্নিময় রথে প্রবেশ কর হে চিতে ,
জয় ঘােষি যীশু তব দূত নরে মিলে ।
৩। অনলে সুবর্ণ রূপ হায় , অতি অপরূপ ,
সেই রূপ প্রদান আমায় ,
অনলেতে খাটি কর ওহে যীশু দয়াধার ,
এই চির নিবেদন তব পদতলে ।
Comments
Post a Comment