অকুল গাঙ্গে নাও ভাসাইলাম I Akul Gange Nao Vashailam
অকুল গাঙ্গে নাও ভাসাইলাম তোমায় আপন মানি ।
মাঝ দরিয়ায় ঝড় উঠিলে (দয়াল) দিও চরণ খানি ।
(দয়াল) তোমার নামে তরী বেয়ে, যাব পারের গানটি গেয়ে ।
সে গানে মোর চিত্ত মাঝে, জাগবে আশার বাণী ।
মাঝ দরিয়ায়.......................................।।
দিনে দিনে পাপের বোঝায়,বোঝাই হইল তরী ।
তাইতো আমি নাও ভাসাইলাম (তোমায়) নাম ভরসা করি ।
চাইহে তোমার সঙ্গ দয়াল, ধর এসে মোর নায়ের হাল হে।
নিজ গুনে কৃপা করে, লও হে বুকে টানি ।
মাঝ দরিয়ায়.......................................।।
Comments
Post a Comment