পাপ বোঝা মুক্ত হও I Pap Bojha Mukto Hao
১। পাপ বোঝা মুক্ত হও বাসনা কি?
সে বল্ শোণিতে, বল্ শোণিতে,
মন্দ পরে জয়ী হও ইচ্ছা কি?
সে শোণিতে অপূর্ব বল্।
ধূয়া−আছে বল্ বল্, অদ্ভুত কার্য বল্, শোণিতে শোণিতে,
আছে বল্, বল্, অদ্ভুত কার্য বল্, হত মেষের শোণিতে বল্।
২। ইচ্ছা কি গর্ব্ব, কি ক্রোধ মুক্ত হও?
সে বল্ শোণিতে, বল্ শোণিতে,
যাও কালভেরীতে ধৌত হইবারে,
সেই শোণিতে, আশ্চর্য বল্।
৩। ইচ্ছা কি তুষার হইতেও সাদা হও,
সে বল্ শোণিতে, বল্ শোণিতে
প্রাণদায়ী স্রোতে সব পাপের দাগ ধোও,
সেই শোণিতে আশ্চর্য বল্।
Comments
Post a Comment