তোমার দয়ার কাঙ্গাল আমি I Tomar Doyar Kangal Ami
তোমার দয়ার কাঙ্গাল আমি, একটু দয়া চাই ।
দয়াল পথ হারা এক পথিক আমি, বারে বারে পথ হারাই ।
(দয়াল) তুমি যে অসীম অনন্ত, নাই যে তোমার দয়ার অন্ত হে ।
(দয়াল) জনম আমার সফল হবে , যদি তোমার দেখা পাই ।
একটু দয়া চাই..................................।।
ভক্তের এই মিনতি দয়াল দাও হে দরশন,
ভবের বন্ধন হবে মোচন, পাইলে ঐ চরন ।
(দয়াল) তুমি যে অগতির গতি, পথের দিশা জগত পতি হে ।
(আমার) তাইতো তোমার কৃপা ভিন্ন অন্য কোন আশা নাই ।
একটু দয়া চাই..................................।।
Comments
Post a Comment