তোমার পায়ে প্রনাম করে I Tomar Paye Pronam Kore
তোমার পায়ে প্রনাম করে, পাপের পথে আর যাবনা ।
চরন ধুলি মাথায় লয়ে , কুমন্ত্রণায় আর ভুলবনা ।
সুখের লাগি দ্বারে দ্বারে, মিছে ঘুরাই আপনারে ।
আমি তৃপ্তি মনে পাই না কভু , কু পথেতে আর যাবনা ।
তোমার পায়ে................................।।
এই জীবনের ভোগ বিলাসে, সময় গেছে চলে ।
প্রভুর ডাকে দেইনি সারা, কাঁদি নয়ন জলে ।
করবোনা আর সুখের আশা, চাইগো প্রভু ভালোবাসা ।
সত্যের পথে চলব আমি, আরতো তাঁরে ভুলিব না ।
তোমার পায়ে................................।।
Comments
Post a Comment