অগ্রসর হও আজি খ্রীষ্ট সেনা সব II Ogrosor Hou Aji Khristo Sena Sob
১।অগ্রসর হও আজি খ্রীষ্ট - সেনা সব
সবে মিলে আইস করি বিজয় রব ,
কর খ্রীষ্টের নামে গৌরব সংঘোষণ
দূত ও নরে সবে মিলে কর সংকীৰ্ত্তন
২। প্রবল সেনা তুল্য খ্রীষ্টের মণ্ডলী ,
ত্রাতার পদ - চিহ্নে সকলে চলি
কেহ পৃথক নহি একাঙ্গ সকল
একই আশা , একই সত্য , একই প্রেম সম্বল ।
ধূয়া — অগ্রসর হও আজি খ্রীষ্ট সেনা সব ,
সবে মিলে আইস করি বিজয় রব ।
৩।রাজ্য , সম্রাট , কিরীট কত আসে যায় ,
খ্রীষ্টের মণ্ডলী চির বৃদ্ধি পায়
নরক দ্বার না পারে পরাজিতে তায় ,
খ্রীষ্টের এ প্রতিজ্ঞা দেখ মানে না বাধায় ।
Comments
Post a Comment