জানি বিশ্বাসের বল এতই প্রবল । Jani Biswaser Bol Atoi Probol
জানি বিশ্বাসের বল এতই প্রবল ,
পাহাড় সরে যায় ,
কত অসাধ্য কাজ সাধন করে ,
বিশ্বাস জাত প্রার্থনায় ।
১। যীশু বলেন বিশ্বাস হলে দেহ - তরী ,
যায় না টলে গাে ,
রক্ষা হয় তার লাভে মূলে ,
হয় না ক্ষতি পরীক্ষায় ।
২। সন্দেহ করাে না মনে ,
বাঁচিয়ে বিশ্বাসের গুণে গাে ,
কি করিবে ঝড় তুফানে
সঙ্গে আছেন দয়াময় ।
৩। শুনেছি বিশ্বাসের জোরে ,
জল মিলে মরুপ্রান্তরে গাে ,
সেইরূপ বিশ্বাস দিয়া মােরে ,
কর প্রভু নিরভয় । নগ্রাম মণ্ডলী
Comments
Post a Comment