যীশু এলেন মাের হৃদয় মাঝে । Jishu Alen More Hridoy Majhe
কি অপূর্ব পরিবর্তন মাের জীবনে ,
যীশু এলেন আমার হৃদয় মাঝে ।
মাের অন্তর অললাময় হােল তার জ্যোতিতে
যীশু এলেন মাের হৃদয় মাঝে ।
ধূয়া — যীশু এলেন মাের হৃদয় মাঝে ( ২ )
আনন্দ বন্যার ঢেউ এলাে আমার মনে
যীশু এলেন মাের হৃদয় মাঝে ।
ফিরেছি আমি এখন বিপথ হতে ,
যীশু এলেন মাের হৃদয় মাঝে ।
সকল পাপ ধুয়ে গেল তার রুধির স্রোতে ,
যীশু এলেন মাের হৃদয় মাঝে ।
অটল স্থির বিশ্বাসে আমি এগিয়ে চলি ,
যীশু এলেন মাের হৃদয় মাঝে ।
অবিশ্বাস ভয় সন্দেহ সব দূরে ফেলি
যীশু এলেন মমার হৃদয় মাঝে ।
মরণ পথ হয় তার জ্যোতিতে আলােকময়
যীশু এলেন মাের হৃদয় মাঝে ।
দেখি কি অপূর্ব উজ্জ্বল উন্মুক্ত দ্বার ,
যীশু এলেন মাের হৃদয় মাঝে ।
জানি যাব আমি সুন্দর শহরে
যীশু এলেন মাের হৃদয় মাঝে ।
আনন্দ উল্লাসে চলি স্বর্গ পথে
যীশু এলেন মাের হৃদয় মাঝে ।

Comments
Post a Comment