যীশু আশ্রয় গিরি হে লুকাও আমায় তােমাতে । Jishu Asoy Giri He Lukao Amay Tomate
১। যীশু আশ্রয় গিরি হে লুকাও আমায় তােমাতে ,
তব পার্শ্ব নির্গত , বারি বয় আর শােণিত ,
ঘুচাও পাপের দায় ও বল আমায় কর তায় নির্মল ।
২। বৃথা শ্রম ও চেষ্টা হে তােমার বিধি লিপিতে ,
হােক মাের যতন অবিরল , পড়ুক নিত্য নেত্রজল ,
তায় না হবে মুক্ত প্রাণ , তােমা বিনা নাহি ত্রাণ ।
৩। হাতে কিছু নাহি আমার ধরি কেবল ক্রুশ তােমার
বস্তুহীনকে দাও বসন , নিরুপায়কে কৃপাধন ,
মনি আমি স্রোত ধায় বােয়াও পাছে মরে যাই ।
৪ । জীবন থাকে যতদিন , কালনিদ্রায় শক্তিহীন
পাব যখন দরশন— তােমার বিচার সিংহাসন ,
নিত্য আশ্রয় গিরি হে , রেখ আমায় লুকায়ে ।

Comments
Post a Comment