যীশু নামে লাগলাে আগুন । Jishu Naame Laglo Agun
যীশু নামে লাগলাে আগুন আমার দেহ ধূপকাঠিতে
যতই জুলি সুবাস ততই ছড়িয়ে পড়ে চারিভিতে ।
ভক্তি আমার ধূপের মতই উর্ধ্বে উঠে অবিরতই
স্বর্গলােকে সিংহাসনে পিতার চরণে পরশিতে
অন্তরলােক শুদ্ধ হল পবিত্র সেই ধূপ সুবাসে
পিতার হাসি মুখ চিত্তে ভাসে চন্দ্রসম নীল আকাশে
সবকিছু মাের পুড়ে কবে মাখাবাে তার দুটি চরণ
সেই ভস্ম বিভূতিতে ।

Comments
Post a Comment