যীশু প্রাণেশ আমার । Jishu Pranesh Amar
যীশু প্রাণেশ আমার
তব প্রেম ভেবে কি আনন্দ পাই ।
১। তুমি প্রাণপ্রিয় অতি রমণীয়
পেয়ে তােমারি প্রেম প্রাণনাথ
আনন্দে প্রাণ জুড়াই ।
২। ব্যথিত হৃদয়ে যাতনা পাইয়ে
আসিয়া তব কাছে তব স্নেহে
সকলি ভুলিয়া যাই ।
৩। তােমার চরণে বসিয়া বিজনে
তব প্রেমালাপনে যে সুখ পাই
জগতে কোথাও নাই ।

Comments
Post a Comment