যীশুর সঙ্গে , যীশুর সঙ্গে , যাই ঘটুক যাইব । Jishur Songe Jishur Songe Jai Ghotuk Jaibo
১। যীশুর সঙ্গে , যীশুর সঙ্গে , ক্ষুধা তৃষ্ণা সহিব ,
‘ গুপ্ত মান্না ’ , ‘ জল অমৃত’— পেয়ে সবই ভুলিব ।
ধূয়া — যীশুর সঙ্গে , যীশুর সঙ্গে , যাই ঘটুক যাইব ,
প্রভুর পেছন , প্রভুর পেছন , পদে পদে চলিব ।
২। যীশুর সঙ্গে , যীশুর সঙ্গে , বিদ্রুপ ঠাট্টা সহিব ,
পালক প্রভুর , প্রেম আড়ালে , সে সব কেন মানিব ?
৩। যীশুর সঙ্গে , যীশুর সঙ্গে , ক্রুশতলে যাইব
কাটার মুকুট , প্রভুর মাথায় দেখে সাহস করিব ।
৪। যীশুর সঙ্গে , যীশুর সঙ্গে , যখন ক্রুশে মরিব
আমি পাপী , তিনি নিস্পাপ , তারই গুণে বাঁচিব ।
৫। যীশুর সঙ্গে , যীশুর সঙ্গে , পরমদেশে যাইব ,
নেত্র বারি , সব নিবারি সদানন্দে থাকিব ।

Comments
Post a Comment