যবে শান্তি নদী বহে জীবনে । Jobe Santi Nodi Bohe Jibone
১। যবে শান্তি নদী বহে জীবনে
দুঃখকষ্টের তুফান আসে
যা কিছু হয় প্রভু শিখেছি এ গান
সব শুভ সব মঙ্গল , হে মাের প্রাণ ।
২। যদি আসে বিপদ পরীক্ষা ও ভয় ,
ই বাণীতে সান্ত্বনা পাই ।
যীশু মােরে অসহায় জেনে
দিলেন নিজ শােণিত , হে মাের প্রাণ ।
ধূয়া- সব কুশল হে মাের প্রাণ
সব শুভ সব মঙ্গল , হে মাের প্রাণ ।
৩। মাের পাপের তরে কি শুভ সংবাদ
মাের পাপ একটি নয় সব সমেত ,
ক্রুশেতে বিদ্ধ আর আমার তা নয় ।
গৌরব গৌরব গাও হে মাের প্রাণ ।
৪। বিশ্বাসে গাই প্রভু যীশু এসাে
যা সব মেঘ দূরে চলে
বাজুক তৃরী প্রভু নেমে এসাে
সব শুভ সব মঙ্গল , হে মাের প্রাণ ।

Comments
Post a Comment