জন্ম নিল পরিত্রাতা , ধন্য হল ধরাধাম । Jonmo Nilo Poritrata Dhonno Holo Dhoradham
জন্ম নিল পরিত্রাতা , ধন্য হল ধরাধাম ,
মধুর সংগীতে হােল , অরাত্রির অবসান ।
ত্রিভূবনের খুশির প্লাবন , ধরণীতে নব জাগরণ ,
দিগদিগন্তে শুনি আজি , পরম পিতার জয়গান ।
প্রেমের জোয়ার আসবে এবার ,
মুক্তি পাবে ভব সংসার ।
আছে যত বঞ্চিত জন , দুঃখ সবার হবে মােচন ,
আসবে শান্তি জীবন জুড়ে , জাগাে ধরার সকল প্রাণ ।

Comments
Post a Comment