জয় জয় মৃতুঞ্জয় প্রভু যীশু । Joy Joy Mrittunjoy Prabhu Jishu

জয় জয় মৃতুঞ্জয় প্রভু যীশু , হে পতিত পাবন , 
পতিত পাবন অধম - তারণ , পতিত - পাবন কাঙ্গাল - শরণ । 
তুমি পাপীকূলে উদ্ধারিতে সহিলে মরণ , ( দয়াময় হে ) 
তুমি কণ্টক - মুকুট শিরে করেছ ধারণ । 

তুমি অপার পাপ সাগরে , পাপীর তরে , ( প্রেমময় হে ) 
তুমি প্রায়শ্চিত্ত পূণ্য - সেতু করেছ স্থাপন । 
তুমি প্রেমধন বিতরণে , দীনগণে , ( দীননাথ হে ) 
তুমি চিরসুখী করিয়াছ ওহে দয়াবান । 

তুমি নিজ বাক্য প্রচারিতে , আসি ' জগতে , ( প্রেমময় হে ) 
তুমি পাপী তাপী করগ্রাহী করেছ গ্রহণ । 
তুমি বলিরূপ উপহারে , ক্রুশােপরে , ( দয়াময় হে ) 
তুমি পাপী - ত্রাণ হেতু রক্ত ক'রেছ সেচন ।


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen