জয় নিশ্চয় । Joy Nischoy
১। হাল্লিলুইয়া কর গান , যীশু দিলেন পরিত্রাণ
জয় নিশ্চয় ! জয় নিশ্চয় !
পাপের শক্তি হইল ক্ষয় , শয়তান হইল পরাজয় ,
জয় নিশ্চয় ! জয় নিশ্চয় ।
ধূয়া — জয় নিশ্চয় ! হাঁ জয় নিশ্চয় !
হাল্লিলুইয়া উঠিলেন , মৃত্যুরে জয় করিলেন ,
গৌরব গৌরব হাল্লেলুইয়া , যীশু হন সৰ্ব্বেসৰ্ব্বা ।
২। আমার আশা প্রভুতে , থাকি দৃঢ় বাক্যেতে ,
জয় নিশ্চয় ! জয় নিশ্চয় !
তাহাতে শান্তি ও জয় , মােদের আর নাই কোন ভয় ,
জয় নিশ্চয় ! জয় নিশ্চয় ।
৩। গাহিব তবে সবে , শেষ হবে জীবন যবে ,
জয় নিশ্চয় ! জয় নিশ্চয় !
স্বর্গেতে আনন্দ জয় , পাইব হাঁ মুকুট অক্ষয় ,
জয় নিশ্চয় ! জয় নিশ্চয় !

Comments
Post a Comment