কাজ কর রাত্রি আসছে । Kaj Koro Ratri Asche
কাজ কর রাত্রি আসছে ,
কাজ কর প্রত্যুষে ,
কাজ কর সুযােগ থাকতে ,
নব প্রভাতে ।
কাজ কর প্রভুর জন্যে ,
কাজ কর তার বলে ,
জান যে রাত্রি আসছে ,
কাজ হয় না যবে ।
কাজ কর মধ্য দিনে ,
কাজ কর উত্তাপে ,
কাজ কর হৃষ্ট মনে
প্রার্থনা করে ।
কাজ কর , মানবগণে
আনতে যীশুর কাছে ,
ভেবে যে , রাত্রি আসছে
কাজ হয় না যবে ।
কাজ কর অপরাহ্নে ,
কাজ কর প্রাণপণে ।
কাজ কর শােকাৰ্ত্তের
সান্ত্বনা দিতে ।
কাজ কর রক্ষিবারে
পাতকী মানবে ,
কাজ কর বেলা থাকতে
দিনান্ত ভেবে ।
কাজ কর সন্ধ্যাকালে
বিশ্বাস , ভক্তি , প্রেমে ,
কাজ কর প্রভুর জন্যে
আনন্দ মনে ।
কাজ কর সুখে দুঃখে ,
কাজ , কর অবিরাম
কাজ কর , শীঘ্র পাবে
স্বর্গে সুবিশ্রাম ।

Comments
Post a Comment