কালভেরী পটে আঁকা ছবিখানি । Kalveri Pote Aka Chobikhani

কালভেরী পটে আঁকা ছবিখানি 
চেয়ে দেখ একবার । 
কাটার মুকুট শিরেতে প্রভুর 
ঝরিছে রুধির ধার । 

শাণিত ফলকে কোমল তনুটি ছিন্ন 
শুভ্র অঙ্গে রয়েছে শােণিত চিহ্ন 
ক্ষমা মাধুরিতে ভরে গেছে তবু 
নত দুটি আঁখি তার । 

পবিত্রতম প্রভুর দুপাশে 
পাতকী দস্যুদয় 
তমসা মাঝারে প্রদীপের মত 
জুলিছে জ্যোর্তিময় । 

তৃষিত প্রভুকে পায়নি সলিল স্পর্শ 
উচ্চ কণ্ঠে করিছে অরাতি হর্ষ 
শুধু প্রিয়জন নয়নের জল 
দেয় তারে উপহার ।


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen