খ্রীষ্ট যীশু নাম কি সুধাময় । Krishti Jishu Naam Ki Sudhamoy

খ্রীষ্ট যীশু নাম কি সুধাময় 
বিশ্বাসীর শ্রবণে । 
তায় দুঃখ কষ্ট , শােক ও ভয় 
দূরে যায় অগেণে । 

সে নামে আত্মা উপশম 
ও হৃদয় শান্তি পায় , 
ক্ষুধার্ত চিত্ত অনুপম 
সুখাদ্যে তৃপ্ত হয় । 

ঐ নামটি মম গিরি সার 
ঢাল এবং গুপ্তস্থান 
প্রাসাদের অক্ষয় ধনাগার 
নাই তাহে অকুলান ।

খ্ৰীষ্ট যীশু মম বন্ধু বর 
পালরক্ষক গুণময় । 
আচাৰ্য্য , যাজক , রাজেশ্বর 
ত্রাণকর্তা দয়াময় । 

হাঁ যীশু মম সর্বস্ব 
মাের প্রভু জীবন ধন 
পথ সত্য চির উদ্দেশ্য , 
তাই করি সংকীৰ্ত্তন । 

তার প্রেমবার্ত্তা ঘােষিব 
এ ভবে আজীবন 
তায় মৃত্যুকালে পাইব 
ঐ নামে শান্ত মন । 


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen