লােভে মােহিত না হও কভু । Lobe Mohito Na Hou Kovu
১। লােভে মােহিত না হও কভু
কারণ তাহে পাপ ,
প্রত্যেক জয় সহায় হবে
পাইতে আরাে প্রতাপ ,
যুঝতে হবে সাহস ভরে
জিনিতে পাপের আঁধার ,
হের যীশুকে কেবল
তিনি করিবেন পার ।
ধূয়া
চাহাে সান্ত্বনা , শক্তি ,
সুরক্ষা , সাহায্য ত্রাতার
যীশু প্রস্তুত সদা
তিনি করিবেন পার ।
২। ত্যাজো যত কুসঙ্গ ,
মন্দ ভাষা ঘৃণ্য ,
পবিত্র ঈশ্বরের নাম
কোর না নগণ্য !
যাহা করিবে তা করিও
সতা - কর্ম দয়ার ,
হের যীশুকে কেবল
তিনি করিবেন পার ।
৩। যে জন জয় করে তাকে
ঈশ্বর দিবেন মুকুট ,
পতিত হইলেও বিশ্বাসে
মােরা রহি অটুট ,
যিনি মোদের পরিত্রাতা
শক্তি দিবেন অপার ,
হের যীশুকে কেবল
তিনি করিবেন পার ।

Comments
Post a Comment