মহানন্দে কর সংকীৰ্ত্তন । Mohanonde koro Songkriton
মহানন্দে কর সংকীৰ্ত্তন ( যীশু নামে )
আজি নব সাজে , নব তেজে , জয় জয় বল ভ্রাতৃগণ ।
যীশুর মহা কৃপাবরে বেঁচে আছি এ বৎসরে
এখন ধন্যবাদ কর তারে , হয়ে পুলকিত মন ।
যীশুর ইচ্ছা অনুসারে সমাগত এ বাসরে
আজি পুলকে পূরিত হয়ে , ধন্য ধন্য করে মন ।
বল সবে ধন্য ধন্য প্রেমময় পিতা ধন্য
আরও যীশু ধন্য যীশু ধন্য , ধন্য ধন্য সদাত্মন ।
প্রেমানন্দে ভাতৃগণে , এস জয় সংকীৰ্ত্তনে
সবে ধনা ধন্য ধন্য রবে পূর্ণ কর এ ভুবন ।
উচ্চ নাদে জয় জয় রবে , জানাও নগরবাসী সবে ,
বল যীশুই পরিত্রাতা ভবে , পূজ তাহার শ্রীচরণ ।
Comments
Post a Comment