মম প্রাণ কেবল যীশু যীশু গান করে । Momo Pran Kebol Jishu Jishu Gaan Kore
মম প্রাণ কেবল যীশু যীশু গান করে
যীশু আহার যীশু বিহার ( আমি ) থাকিব জাপ্টে ধরে ।
১ | এমন ধন আর কোথায় পাব , চুম্বনে যার প্রাণ জুড়াব ,
হারালে ভাই পাগল হব ( আমি ) চির জনমের তরে ।
২। রাতদিন একই সমান , যীশু প্রেম করিহে পান
ক্রমে হইতেছি অজ্ঞান , ( যীশু ) যীশু পাগল অন্তরে ।
৩। বদ্ধ পাগল কবে হব , সিদ্ধ প্রেমে ডুবে রব ,
কেঁদে কেঁদে পায়ে পড়ব , ( প্রেমে ) ফিরাতে ভাই ভগ্নিরে ।

Comments
Post a Comment