মনে কি ভেবেছ ভাই , বিনা যুদ্ধে স্বর্গে যাবে । Mone Ki Vebecho Bhai, Bina Judhhe Sorge Jabe
মনে কি ভেবেছ ভাই , বিনা যুদ্ধে স্বর্গে যাবে ,
অক্ষয় মুকুট তুমি বিনা কষ্টে শিরে পাবে ?
১। যাইতে স্বরগ পুরী নাহি কিরে পথে অরি ,
দ্যাবল কি গেছে মরি , নাহি কি বিপদ ভবে ?
২। অবাধ্যতা অবিশ্বাস অহংকার কি নৈরাশ
সব কি হয়েছে নাশ , লজ্জা বা মরিল কবে ?
৩। তব প্রভু ত্রাতা যিনি , সমরে দিন যামিনী
যাপন করেছেন তিনি , ছিলেন এ ভবে যবে ।
৩। দাস হয়ে তুমি তার বিনা যুদ্ধে কি প্রকার ।
প্রবেশিবে স্বর্গদ্বার তালপত্র হাতে লয়ে ?
৪। না না ভাই ভ্রান্তি ত্যাজ , ধর্ম যুদ্ধের সাজে সাজ ,
যীশু খ্রীষ্টের প্রেমে মজ , যুদ্ধে জয় হবে ।

Comments
Post a Comment