মরুভূমির মধ্য দিয়া , প্রভে , মম নেতা হও । Morubhumir Modhho Diya, Prove Momo Neta hou
১। মরুভূমির মধ্য দিয়া ,
প্রভে , মম নেতা হও
বল ও শক্তিশূন্য আমি ,
আমার হস্ত ধরি’লও
স্বর্গ মান্না , স্বর্গ মান্না
প্রতি দিবসে যােগাও ।
২। জীবনদায়ী জলের উৎস ,
এখন যেন মুক্ত হয় ,
স্তম্ভরূপী মেঘ ও অগ্নি
যেন মম পথ দেখায় ।
দিবারাত্রি , দিবারাত্রি
হইও রক্ষক ও সহায় ।
৩। শেষে যদ্দন নদী - তীরে
যখন করি পদার্পন
মােরে কর নিরাপদে ,
কনান দেশে আনয়ন ,
সেথা হইবে , সেথা হইবে
নিত্য তব সংকীর্তন ।

Comments
Post a Comment