মুক্তি বারতা নিয়ে আশার বাণী নিয়ে । Muktir Barta Niye Asar Bani Niye
মুক্তি বারতা নিয়ে আশার বাণী নিয়ে
আবার এসেছে বড়দিন । বড়দিন ( ৬ ) ।
পাপের পৃথিবী আজ মুক্তির গান গেয়ে যায়
ফুলেরা বনেতে নতুন সুরভি ছড়ায় ,
পাপীর মনেতে আজ শান্তি ভরায়
নতুন আলাের এই দিন । বড়দিন ( ৬ ) ।
ঘুমিয়ে থেকো না আজ চারিদিকে ছুটে ছুটে যাও ,
যে শিশু জন্ম দিল তাঁর কথা সবারে শুনাও
মুক্তি দিতে মুক্তিদাতা নিজে এসেছেন ,
তাইতাে আশার এই দিন । বড়দিন ( ৬ ) ।
ভেদাভেদ আছে যত আজ সকলি ভুলে যাও ,
এক নিশানের নিচে সকলে সমবেত হও
একই পিতা , একই পুত্র সত্য সনাতন ,
যীশুর আজ জন্মদিন । বড়দিন ( ৬ ) ।

Comments
Post a Comment