নূতন বরষে , মনের হরষে । Notun Boroshe Moner Horoshe

নূতন বরষে , মনের হরষে 
এস সবে মিলি , গাহি নব গান 
নব অনুরাগে , প্রেম ভক্তি যােগে 
যীশু পদ পূজি , হয়ে এক প্রাণ । 

১। যাঁহার কৃপায় বিগত বরষ , 
লভিয়াছি মােরা মঙ্গল অশেষ ,
চরণে তাহার , ভক্তি পুষ্প - হার
সযতনে মােরা করিব প্রদান ।

২। চাহিলে বারেক অতীতের পানে , 
সুখ দুঃখ জাগে মােদের পরাণে ,
তাহার করুণা , সকল ঘটনা ,
মিলায়ে করেছে মঙ্গল বিধান ।

৩। কত বার লক্ষ্য ভ্রষ্ট হয়ে মােরা  
বিপথে ভ্রমেছি হয়ে পথহারা  
তাহার ইঙ্গিতে , এসেছি সুপথে   
ধন্য সেই প্রভু করুণা - নিধান । 

৪। পূরাতন গেছে এসেছে নূতন   
এস নব ভাব করি হে ধারণ ,  
নম্রতা ভূষণ , প্রেমের বসন ,  
সবে সযতনে করি পরিধান ।


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen