প্রভু চালান । Prabhu Chalan
১। প্রভু মাের চালক , আঃ , কি সুখ !
ভাবিলে পলায় সকল দুখ !
যা করি বা থাকি যথায় ,
প্রভু সদা চালান আমায় ।
ধূয়া - প্রভু চালান ! প্রভু চালান !
নিজ হাতে আমায় চালান ।
করব তারি অনুগমন ।
তিনি চালাইবেন সর্বক্ষণ ।
২। কভু দুঃখ - নদী মধ্যে ,
কভু বা এদন উদ্যানে ,
কভু নিবিড় অন্ধকারে ,
প্রভুই কিন্তু চালান মােরে ।
৩। তার হাত ধরি ’ করব গমন ,
বচসা করব না কখন
যাহা কেন ঘটুক নারে ,
কারণ প্রভু চালান মােরে ।
8। ভাবের কাজ সুসাঙ্গ যখন ,
তব বরে জয়ী তখন ,
ভয় পাব না ঢেউ দেখিয়া
যখন চালাও যদ্দন দিয়া ।

Comments
Post a Comment