প্রভু যীশুর প্রেমের রাজ্যে কত সুখ ভাই তা বলা যায় না । Prabhu Jishur Premer Rajje Koto Sukh Bhai
প্রভু যীশুর প্রেমের রাজ্যে কত সুখ ভাই তা বলা যায় না
যে এসেছে সেই মজেছে , অন্য রাজ্যে গাে যেতে চাই না ।
১ । অন্য রাজ্যে ঋণর তরে কেঁদে মরে হা হা করে
আমার দেনা কেউ চাহে না , যীশু নিজেগাে শােধেন দেনা ।
২। মহামারি এলে দেশে লােকে মরে মহাত্রাসে ,
আমি কিন্তু হেসে হেসে , করি যীশুর নাম সাধনা ।
৩। কি খাব কি পরব বলে , মহাব্যস্ত আর সকলে ,
আমি যীশুর রাজ্যে এসে , তেমন ভাবনা আর ভাবি না ।
৪। অন্য রাজ্যে ছােটই ছােট , বড় কভু হয়না ছােট ,
যীশুর রাজ্যে বড়ই ছােট , ছােট কে ভাই ছুটে আয় না ।
৫। শমন বাড়ীর খেয়ার নামে , চড়তে লােকে মরে ভয়ে ,
যীশু কিন্তু স্বয়ং এসে , আপন প্ৰজার করেন ঠিকানা ।

Comments
Post a Comment