প্রভু তোমার আদেশ পালন করাই এ জীবনের স্বাদ । Prabhu Tomar Adesh Palon Korai
প্রভু তোমার আদেশ পালন করাই এ জীবনের স্বাদ
তোমার সেবায় রয়েছে তাই লক্ষ কোটি হাত ।
চলার পথে আছে ও তাই তোমার অভয় বাণী
দূর করে দেয় সকল ব্যথা কলুষতার গ্লানী
জীবন থেকে দেয় সরিয়ে দুঃখের যত রাত ।
প্রভু তোমার.........................।।
জগত জুড়ে ছড়িয়ে আছে তোমার মহিমা
প্রভু যীশু তোমার দয়ার নেই কোন সীমা
তাইতো তুমি ক্ষমা কর সকল অপরাধ ।
প্রভু তোমার.........................।।
Comments
Post a Comment