প্রাচ্যের পন্ডিত মােরা তিনজন । Prachher Pondit Mora Tinjon
প্রাচ্যের পন্ডিত মােরা তিনজন
করি তারার অনুসরণ ,
রাজকুমারে পূজিবারে , লয়ে উপটৌকন ।
ধুয়া- হে রম্য তারা পথ দেখাও , দিব্য জ্যোতি আলাে দাও
মোদের যাত্রায় হয়ে সহায় , সত্য পথে লয়ে যাও ।
বেলেহেমে জাত রাজায়
কাঞ্চন কিরীট দিব মাথায় ,
ভক্তিভরে চিরতরে , মানি শ্রেষ্ঠ ধরায় ।
এই কুন্দুরু উপহারে ,
বন্দি শ্রদ্ধা সহকারে
পূজে তােমায় আরাধনায় , সবে এ সংসারে ।
লও গন্ধরস নৈবেদ্য মাের
গন্ধেতে যার প্রাণ হয় বিভাের ,
করায় স্মরণ ক্রুশে মরণ সহি যানা ঘাের ।
রাজা , প্রভু বলিমহান ,
স্বগৌরবে হলেন উত্থান ,
হাল্লেলুইয়া , হাল্লেলুইয়া , গাহে সবে স্তুতি গান ।

Comments
Post a Comment