প্রেম কর পরস্পরে , বাক্যে মনােহর । Prem Koro Porospore Bakke Monohor
প্রেম কর পরস্পরে , বাক্যে মনােহর
প্রভুর আজ্ঞা পালন কর সবে নিরন্তর
যীশুর কথা কি সুন্দর ।
১। যীশু বলেন : স্বর্গের পিতা অতি প্রেমময় ,
দান করিলেন এ জগতে আপন তনয় ,
যেন তাতে বিশ্বাস করে , মুক্তি পায় সব পাপী নরে
নষ্ট না হয় চিরতরে , সুখ পায় নিরন্তর । যীশুর ......
২। পরিশ্রান্ত ভারাক্রান্ত এস হে সত্বর ,
সুখ শান্তি পূর্ণ হবে সতত অন্তর ,
মাের যােয়ালী স্কন্ধে ধর লঘুভার নিরন্তর ,
নম্র মনে শিক্ষা কর বিধি মনােহর । যীশুর ......
৩। যীশুর কাছে যে আসিবে ক্ষুধিত হবে না ,
যীশুতে বিশ্বাসকারী তৃষিত রবে না ,
অন্তরে তার উনুই হবে জীবন জলের নদী ব’বে ,
যীশুর দত্ত আত্মা পাবে শান্তি নিরন্তর । যীশুর .......
৪। যীশু বলেন : সর্ব প্রথম মহান আদেশ ,
সত্য আত্মায় সেবা কর পিতায় সবিশেষ ,
দ্বিতীয়টি তাঁহার মত প্রতিবাসীদের সতত ,
প্রেম কর আত্মাবত ধর্ম শাস্ত্রের সার । যীশুর ......
৫। লােক দেখান ধর্মকর্ম কেহ করাে না ,
সুখ্যাতি আশায় কেহ ধর্ম করাে না ,
দ্বার রুদ্ধ করে ঘরে পিতারে ডাক ভক্তি ভরে ,
আশিষ দিবেন সুগােচরে স্বর্গীয় ঈশ্বর । যীশুর ...

Comments
Post a Comment