প্রেমের রাজা জনম নিল বেথেল গােশালাতে । Premer Raja Jonom Nilo Bethel Goshalate
প্রেমের রাজা জনম নিল বেথেল গােশালাতে ,
ভয় ভাবনা দূর হ’ল ভাই আলাের মহিমাতে ।
মানুষ বন্দী ছিল হায়
পাপ ও দুঃখের বেদনায় ,
( পেলাে ) পরম বন্ধু ত্রাণ সিন্ধু ধরার আঙ্গিনাতে ।
যার বারতা শুনায়ে গেল স্বর্গবাহিনী
মরতবাসী ব্যাকুল শুনি অতুল কাহিনী
প্রভাত সােনার মুখে চায় ,
বিহগ ফুল্ল সুরে গায় ,
( চল ) যীশুর চরণ করি বরণ পূণ্য মহান প্রাতে ।

Comments
Post a Comment