প্রভু, তোমার ক্রুশ আছে বলে । Provu Tomar Krush Ache Bole
প্রভু, তোমার ক্রুশ আছে বলে
আছ তুমি হৃদয় জুড়ে স্বত্তায় দিবানিশি
আমার জীবনে মিশে
তোমার ক্রুশ আছে বলে ।।
আমি যখন স্বার্থে অন্ধ
ভুলে যাই ক্রুশ তোমার
হৃদয় নিভৃতে দাও সুমতি
প্রভু, তুমি আমার।
ফিরে আসি যেন সুপথে আবার
তোমার ক্রুশ আছে বলেই ।।
তোমার ঐ সঙ্গ সুখে পেয়েছি স্বর্গ সুখ
তুমি প্রভু, মোদের সত্য,
পথ, জীবনের আলোক।
জানি আমার প্রভু, নই নিঃসঙ্গ
তোমার ক্রুশ আছে বলেই ।।
Comments
Post a Comment