রাজার কুমার এসেছে একা । Rajar Kumar Aseche Eka
অমরাবতীর রাজপুরী হতে
এলাে আজি এলাে মহীয়ান
হে পৃথিবী শােন তাহারি লাগিয়া
গাহাে তব বন্দনা গান |
রাজার কুমার এসেছে একা
পান্থ নিবাসে মিলিবে দেখা ,
এসাে একবার হেরাে গাে তারে
সার্থক হবে তব প্রাণ ।
বন্ধু মােদের চাহিয়া দেখ
আঁধার গিয়াছে চলে ,
দিব্য লােকের আশীষ ঝরে
কনক উদয়াচলে ।
সেই আলােকের পুণ্য শিখায়
তামসী - ব্যথা নিমেষে মিলায়
বিশ্ববীণায় নিয়া ওঠে
নব জীবনের জয় গান ।

Comments
Post a Comment