রও বাধ্যতায় , রাখ আস্থা তাহায় । Roho Badhhotay Rakho astha Tahay
১। প্রভুর বাক্যালােক পাই ,
যখন তার সঙ্গে যাই ,
মােদের পথ করেন উজ্জ্বল কেমন
বাধ্য হই যতক্ষণ ,
সঙ্গী হন ততক্ষণ ,
করেন তার ভক্তের প্রতি এমন ।
২। না হয় ছায়া পতন ,
হয় মেষ শূন্য গগন ,
তাহার হাস্যে হয় সব অন্তর্ধান
না হয় সন্দেহ ভয় ,
শােক ও অশ্র না রয় ,
তার আস্থায় সকল হয় তিরােধান
ধূয়া - রও বাধ্যতায় , রাখ আস্থা তাহায়
সুখের একমাত্র উপায় , বাধ্যতা ভরসা ।
৩। সে সুখ তার প্রেমে হয় ,
তার প্রমাণ সম্ভব নয় ,
যাবৎ না করি তার প্রতিদান
ক্ষতি নয় কিম্বা দুখ ,
রােষ নয় , কিম্বা ক্রুশ ,
যদি রই সদা তায় ভক্তিমান ।
৪। আর একত্রে সবাই
পদে তার লইব ঠাই ।
ভ্রমি তার কাছে আর শুনি তায়
পালিব তার ইচ্ছায় ,
যাইব পাঠান যথায় ,
পালিব নির্ভয়ে তার আজ্ঞায় ।

Comments
Post a Comment