স্বাগত স্বাগত স্বাগত জানাই । Sagoto Janai
স্বাগত স্বাগত স্বাগত জানাই
তোমাকে খ্রীষ্ট আজি এ পুণ্য রাতে
নিখিল বিশ্ব মুখর হয়েছে তোমারই বন্দনাতে।।
উৎসবময় রজনী প্রহরে
আকাশ বাতাস পুলকে শিহরে।
নব জনমে মহা আনন্দে বসুন্ধরা যে মাতে।।
ধরণী মাঝারে বন্দী মানব পাপে গড়া কারাগারে
স্বর্গের পানে ত্রাতার লাগিয়া চেয়েছিল বারে বারে।
অন্ধ ধরার কালিমা মুছালে, পাপীর মনের ভাবনা ঘুচালে।
গানের প্রণাম লহো গো বন্ধু, অভিনন্দন সাথে।।
Comments
Post a Comment