স্বাগত নূতন বর্য । Sagoto Notun Borsho
স্বাগত স্বাগত স্বাগত
স্বাগত নূতন বর্য
অন্তরে মম জাগে আনন্দ
লভিয়া তােমারি স্পর্শ ।
জীবনের নব ছদ
মনের কাননে ছড়ায় যেন গাে
প্রীতির কুসুম গন্ধ ।
এনেছ নবীন আলাে
মুছে দিয়ে কত কালাে
তব আগমনে বিগত দিনের
ঘুচিল দুখ বিমর্ষ ।
শোনালে সবারে আনি
প্রভুর আশীৰ বাণী
আজি এই ক্ষণে ওঠে তাই প্রাণে
নিবিড় বিমল হর্য ।

Comments
Post a Comment