সেই জীবন্ত আত্মা প্রভু । Sei Jibonto Atta Prabhu

সেই জীবন্ত আত্মা প্রভু , আজি সকলে চাই , 
যাহার জীবনে রয়েছি জীবিত , আমরা তারে চাই চাই ( ৩ ) 

১। এ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন কালে , যে আত্মা ছিল ভাসিয়া জলে , 
যাহার জীবন্ত নিশ্বাসের বলে , আমরা জীবন পাই — পাই ( ৩ ) 

২। মােশি লীশায় উচ্চ গিরি পাশে , হনােক এলিয় মেঘে আকাশে , 
বিহার করিত যে আত্মার আবেশে , আমরা তারে চাই — চাই ( ৩ ) 

৩। বাবিল নগরে রাণীর মুখে যত মহল্লোক রাজার সম্মুখে , 
সাধু দানিয়েলের পক্ষে যাহার কথা শুনতে পাই — পাই ( ৩ ) 

৪ । আকাশবাণী সঙ্গে করে , কপােতের আকার ধরে , 
নেমে এলাে সেই যনের পারে , আমরা তারে চাই চাই ( ৩ ) 

৫। তােমার প্রতিজ্ঞা করিয়ে স্মরণ , শান্তিকৰ্ত্তা ’ আজ কর হে প্রেরণ , 
অভিসিক্ত হয়ে আত্মাতে এখন , তােমারই কাৰ্য্যে যাই যাই ( ৩ ) 

৬। আমরা হৃদয়ে অতি দুর্বল , নাই প্রেম ভক্তি প্রীতি সম্বল , 
সেই জীবন্ত আত্মার বল , বুঝিতে শকতি নাইনাই ( ৩ ) 

৭। উদ্দীপ্ত প্রদীপ্ত বহিরাশি , রসনাকারে নামিল আসি , 
শিষ্যদের শিরে রহিল বসি , আমরা কেন না পাই — পাই ( ৩ ) 

৮। বিতর বিতর সেই অগ্নিকণা , খুলুক কর্ণ , নয়ন , রসনা , 
দেখিব শুনিব শকতি নানা , বলিব সর্ব ঠাই — ঠাই ( ৩ )


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen