শোন শোন শোন । Shono Shono Shono
শোন শোন শোন শোন দুনিয়ার শ্রান্ত ক্লান্ত ব্যথিত নর
তোমারেদের মুক্তি লাগি খুলেছে স্বর্গ দ্বার ।
ঐ শোন দূরে রাখালের ঘরে জাগিছে কলোচ্ছ্বাস
পাপের চিহ্ন মুছে গেল আজ ঘুচিল অন্ধকার ।
তোমারেদের মুক্তি লাগি খুলেছে স্বর্গ দ্বার ।
ধর্মের নামে যুগ যুগ ধরে জমিয়াছে যত পাপ
প্রেম ও সত্যে তীব্র দাহনে হল ছারখার ।
তোমারেদের মুক্তি লাগি খুলেছে স্বর্গ দ্বার ।
মানুষে মানুষে জাতিতে জাতিতে যত রেশারেশি যত বিভেদ
সাম্য মৈত্রী করুণার নীড়ে হল আজ একাকার ।
তোমারেদের মুক্তি লাগি খুলেছে স্বর্গ দ্বার ।
Comments
Post a Comment