সুস্থির থাকি মাের রাজ যীশুর প্রতিজ্ঞায় । Susthir Thaki Mor Raj Jishur Protiggay
১। সুস্থির থাকি মাের রাজ যীশুর প্রতিজ্ঞায় ,
যুগ - যুগান্তে করি প্রশংসা তাহার
ঊর্ধস্থ মহিমা গাই উচ্চ গলায় ,
সুস্থির থাকি বিভু প্রতিজ্ঞায় ।
২। অঙ্গীকার তার অটল , সুস্থির থাকি তায় ,
সন্দেই ভয় তুফান যবে গরজায়
তার জীবিত বাক্যে নিবারিত তায় ,
সুস্থির থাকি বিভু প্রতিজ্ঞায় ।
ধূয়া — সুস্থির , সুস্থির
সুস্থির ঈশ্বরের প্রতিজ্ঞায় আমি সুস্থির ,
সুস্থির , সুস্থির , হাঁ ঈশ্বরের প্রতিজ্ঞায় আমি স্থির ।
৩। এখন বুঝিলাম স্থির থাকি প্রতিজ্ঞায় ,
আশু পূর্ণ মুক্তি রক্তে পাওয়া যায় ,
লভি স্বাধীনতা সুস্থির আজি তায় ,
সুস্থির থাকি বিভু প্রতিজ্ঞায় ।
৪। সুস্থির থাকি প্রভু খ্রীষ্টের প্রতিজ্ঞায়
প্রেম ভােরে আবদ্ধ হয়েছি তাহায়
জিনিব দিন দিন তার আত্মার বল দ্বারায়
সুস্থির থাকি বিভু প্রতিজ্ঞায় ।

Comments
Post a Comment