তব মুখ চাহিয়া তব প্রেম পাইয়া । Tobo Mukh Chahiya Tobo Prem Paiya
তব মুখ চাহিয়া তব প্রেম পাইয়া
অসার জগৎ প্রেম যাই , নাথ , ভুলিয়া ।
মরমের বেদনা হৃদয়ের যাতনা
তব প্রেম পরশে যায় সব চলিয়া ।
তােমারি সম নাথ কেবা আছে আপনার ,
অহরহ তােমা পানে আকুল পরাণ ধায় ।
তােমারি অরূপ রূপ জাগে সদা হৃদয়ে ,
তব আসার আশায় আছি প্রাণ ধরিয়া ।
এস আরাে নিকটে , এস ওহে হৃদয়েশ ,
নিশিদিন অনিবার হেরি তােমায় অনিমেশ ,
তব প্রেমে ডুবিয়া যাই সব ভুলিয়া ,
ধন্য হােক এ জীবন তব ইচ্ছা সাধিয়া ।

Comments
Post a Comment