তােমার আকাশ তােমার বাতাস । Tomar Akash Tomar Batash
তােমার আকাশ তােমার বাতাস
লাগে ভালাে
যেদিকে তাকাই শুধু মনে হয়
কেন এত আলাে ।
তুমি এসেছে তাই এত আলাে
তুমি বেসেছাে সবারে ভালাে
জনম নিলে গােশালাতে
ঘুচাতে মনের কালাে ।
তােমার শুভ আগমনে
ধরণী হাসে পুলকে
তারই সাথে মােরা একতানে মিলে
গাহি গান এ ভূলােকে ।
তােমার আশীষ আজ পেতে চাই
এটুকু মিনতি রাখি পায়ে তাই
অন্তর মমাদের শুদ্ধ করাে
প্রেমের প্রদীপ জ্বালাে ।

Comments
Post a Comment