তােমারে দাও নাথ , হেরিতে সতত হৃদয় মাঝারে । Tomare Dao Nath Herite Sototo Hridoy Majhare
তােমারে দাও নাথ , হেরিতে সতত হৃদয় মাঝারে ,
তােমারি রব দাও শুনিতে সংসার বিজন পাথারে ।
নিরখি তব প্রেম মাধুরী যাই হে সকলি পাসরি
তােমারই স্নেহের পরশ দুঃখ তাপ যায় অন্তরে ।
তােমার শ্রীমুখ ঢাকিতে , তােমার আলোেক নাশিতে
দিওনা হে কিছু পশিতে আমার অন্তর আগারে
ভব কোলাহল মাঝারে যেন না হারাই তােমারে ,
বিরাজ সতত হৃদয়ে নাথ হে আলােকে আঁধারে ।
চাহিনা শুধু তব আশীষ , নিমেষতরে তব পরশ
ক্ষণিক আলােতে হেরিতে , হারায়ে ফেলিতে আঁধারে ,
আশীষ যত যায় ফুরায়ে খেলনার মত ভাঙ্গিয়ে ,
চাহিনা কিছু আর , নাথ হে , চাহি যে কেবল তােমারে ।

Comments
Post a Comment